সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
জীবন রক্ষাকারী কৌশল

সিপিআর শেখা কেন জরুরি, কীভাবে দেওয়া হয়

১ মিনিটে পড়ুন ০
সিপিআর শেখা কেন জরুরি, কীভাবে দেওয়া হয়
ছবি: এআই

সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) একটি জীবন রক্ষাকারী কৌশল। সাধারণত হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে (কার্ডিয়াক অ্যারেস্ট) সময়মতো সিপিআর দিয়ে প্রাণ বাঁচানো সম্ভব।

আপাতদৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ কোনো মানুষের যেকোনো সময়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে প্রায়ই আমরা এমন খবর জেনে থাকি। অফিসে কাজ করার সময়, খেলার মাঠে বা যেকোনো জায়গায় আকস্মিক অচেতন হওয়া বা মৃত্যুর প্রধান কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। হঠাৎ এমন ঘটনা ঘটলে প্রাণ রক্ষাকারী পদ্ধতি হতে পারে সিপিআর, যদি তা সময়মতো দেওয়া যায়।

সিপিআর কখন এবং কাদের দিতে হয়

যদি আচমকা জ্ঞান হারিয়েছেন এমন ব্যক্তির হৃদ্‌যন্ত্র সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ঘাড়ে হাত দিয়ে ক্যারোটিড পালস না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তখনই অনতিবিলম্বে সিপিআর শুরু করতে হবে। হৃদ্‌যন্ত্র বন্ধ হওয়ার পরও আক্রান্ত ব্যক্তি শ্বাস নিতে পারেন, না–ও নিতে পারে। শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হতে পারে।

মন্তব্য