সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সিপিবি। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ২২ অক্টোবর, ঢাকা

২ মিনিটে পড়ুন ১১
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি
ছবি: সিপিবির সৌজন্যে

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করে বলেছে, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। এর প্রতিবাদ জানায় সিপিবি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সিপিবির নেতারা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে দলটির নেতারা বিদেশে প্রবাসী মৃত্যুর প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য সরকারের কাছে থাকা দরকার ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে তারা কিছুই জানত না।

বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল বলে মন্তব্য করেন আবদুল্লাহ ক্বাফী। তিনি বলেন, কিন্তু সরকার নিজ নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। মৃত্যুর পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে বলে উল্লেখ করেন সিপিবির সাধারণ সম্পাদক। তিনি বলেন, অথচ তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেই। রেমিট্যান্সের অর্থে মন্ত্রী-এমপি ও আমলাদের বিলাসীজীবন নিশ্চিত হলেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষিত থাকছে।

মন্তব্য