সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
জেন–জি তাড়াতাড়ি

যে ৫ ধরনের ডেটিং অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন–জি

এক প্রজন্মের ব্যবধানেই বদলে গেছে প্রেম ও সম্পর্কের ধরন। সম্পর্কের অর্থ কী, সম্পর্কে তিনি অন্য মানুষটির কাছে আদতে কী চান—এসব প্রশ্নের উত্তর শুরুতেই জেনে নিতে চান তাঁরা। সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকলে অনেকে সরে আসতেও দ্বিধা করেন না। পুরোনো ডেটিং অভ্যাসে

১ মিনিটে পড়ুন ১
যে ৫ ধরনের ডেটিং অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন–জি
ছবি: অগ্নিলা আহমেদ

১. ইচ্ছা করে দেরিতে উত্তর দেওয়া

কাউকে পছন্দ করলেও ইচ্ছা করে কয়েক ঘণ্টা পর মেসেজের উত্তর দেওয়া, নিজের আগ্রহ লুকিয়ে রাখা কিংবা সব সময় অন্যজনের উদ্যোগের অপেক্ষায় থাকা—একসময় ডেটিংয়ের পরিচিত কৌশল ছিল এসব।

ধারণা ছিল, বেশি আগ্রহ দেখালে হয়তো নিজেকে সহজলভ্য বা মরিয়া মনে হবে। কিন্তু জেন–জি স্পষ্টভাবে আগ্রহ প্রকাশ করাকেই বেশি গুরুত্ব দেয়। তাড়াতাড়ি ‘সিন করা’ আর উত্তর দেওয়াকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে ধরে নেয়।

২. মাসের পর মাস কেবল কথা বলে যাওয়া

মেসেজ চালাচালি হচ্ছে, নিয়মিত রিল আদান-প্রদান চলছে, কথাবার্তাও বেশ জমে উঠেছে; কিন্তু সম্পর্কটি আদতে কোন দিকে যাচ্ছে, তা জানা যাচ্ছে না।

ডেটিংয়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতে থাকা এই অনিশ্চিত কথোপকথন পর্যায়কে বলা হয় ‘টকিং স্টেজ’। কিন্তু কয়েক সপ্তাহের বেশি টকিং স্টেজে থাকতে আগ্রহী নন জেন–জির অনেকেই।

অন্যজন কী চান, সম্পর্কটি কোথায় এগোচ্ছে—সরাসরি এসব প্রশ্ন করাটাকেই ট্রেন্ডে নিয়ে এসেছেন তাঁরা। প্রশ্নটি করতে কিছুটা অস্বস্তি হতে পারে। কিন্তু উত্তর জানা থাকলে মাসের পর মাস ‘গেসিং গেম’ খেলে অনিশ্চয়তায় কাটাতে হয় না।

মন্তব্য