সর্বশেষ
নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবিপ্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগলউড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেমেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁসছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীলএখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবেবিশ্বজুড়ে সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল সেবায় বড় ধস, কেন...এআই কিশোরদের বন্ধু, সঙ্গী নাকি ঝুঁকি১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন৪৫তম বিসিএসে সুপারিশ পেয়েও বাদ, রাষ্ট্রীয় অনাচারের অভিযোগ, রি–ভেরিফিকেশনের আশ্বাস প্রতিমন্ত্রীর
ফাইনালে ওঠার হিসাবটা কী?

আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু

১ মিনিটে পড়ুন ১
আফগানিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে বাংলাদেশের চাই আরও কিছু
বিসিবি

শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের মনে নিশ্চিতভাবেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। প্রথম হিসাবটা সোজাসাপটা—ম্যাচটা আগে জিততে হবে। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে শুধু জয়ই যথেষ্ট হবে না বাংলাদেশের জন্য। অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে ওঠা মেলাতে হবে অন্য হিসাবও।

প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশ আজ যত রানই করুক, ম্যাচটা জিততে তো হবেই, জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৪১ রানের। পরে ব্যাট করলে হিসাবটা হবে আরও জটিল। ধরুন, আফগানিস্তান যদি ৩০০ রান করে, বাংলাদেশকে তখন জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে। এভাবে প্রতিপক্ষের রানের হিসাবের সঙ্গে বাংলাদেশকে কত ওভারে জিততে হবে, সেই সমীকরণটাও বদলে যাবে।

মন্তব্য